জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কালী মায়ের লক্ষাধিক টাকার গহনা চুরি - The News Lion

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কালী মায়ের লক্ষাধিক টাকার গহনা চুরি




দি নিউজ লায়ন ;   ধর্মীয় পূণ্যভূমি নদীয়ার বহু সাবেকি পুজোর পীঠস্থান শান্তিপুর। দুর্গা লক্ষ্মী সরস্বতী রাস জগদ্ধাত্রী কালীপুজো কোনটাই বীনা আড়ম্বরে দেখা যায় না। বহুদিন ধরে পুজো করে আসা বিভিন্ন ক্লাব বারোয়ারি বিগ্রহ বাড়িগুলির প্রতিমার অলংকারের প্রাচুর্যও চোখে পড়ার মতো। 


শনিবার শান্তিপুর শহরের ১৯  নম্বর ওয়ার্ডের সুত্রাগড় কেবি সাহা রোডে সুতোর পাড়া যুব মুক্তি সংঘের কালিমাতার গায়ের লক্ষাধিক টাকার গহনা চুরি যায়। পুজো উদ্যোক্তাদের মধ্য থেকে দুইজন রাত্রি দুটো পর্যন্ত পাহারায় ছিলেন, পাশের একটি ঘরে।


 আজ রবিবার, কাপড়ের হাটে যাওয়ার জন্য  এলাকার ব্যবসায়ীরা ভোর তিনটের সময় থেকেই সজাগ ছিলেন প্রত্যেকে। মাত্র এই ১ ঘন্টার ফাঁক বুঝে  প্রতিমার সোনার গলার হার ,টায়রা ,টিকলি, টিপ, মহাদেবের চরণ পদ্ম , সহ বেশকিছু গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ভোর পাঁচটার সময় প্রতিমার অগোছালো চুল দেখে সন্দেহ হয় এক এলাকাবাসীর। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নেমেছে। স্থানীয় বাসিন্দাদের দাবী  গুরুত্ব দিয়ে বিষয়টি দেখলে পুলিশ আসামির সন্ধান পাবে বলেই তাদের বিশ্বাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.